Wednesday, March 3, 2021

কবিতা : শূণ্যতা// কবি : ফাহিম মাহমুদ আদি


 কবিতা : শূণ্যতা

কবি : ফাহিম মাহমুদ আদি


আমি এক অন্য জীব সবুজ অরন্যে,
বিধাতার সৃষ্ট বিরাট শূন্যে,
রং-তামাশার এই মহাকালে।
অদৃশ্যমান মহা শিক্ষক ছাড়া, আমি ছাড়া,
আমার কেউ নেই।
উধাও হয়েছে আমার-
অবসর সময়ের বিনোদন,
সকল কামনা, বাসনা,
ভালবাসার অকৃত্রিম মুর্তিটি।
উধাও হয়েছে আমার ঘুমের ঘরের-
বাজিমাৎ স্বপ্ন গুলি,
পরিকল্পনার রুপ রেখা গুলি,
মনের মনিকৌঠার সব, সব ভিত্তি প্রস্তর গুলি।
আমি একা, বড্ড একা,
ঘটেছে সকল তৃষ্ণার অবসান,
তৃষ্ণার্ত্ব হৃদয়ের হাহাকার।
পালিয়েছে মন মাঝি বৈটা রেখে, না ফেরার দেশে, চিরতরে।
অদৃশ্যমান মহা শিক্ষক ছাড়া, আমি ছাড়া,
আমার কেউ নেই।


No comments:

Post a Comment

কবিতা : শূণ্যতা (২) // কবি : ফাহিম মাহমুদ আদি

 কবিতা : শূণ্যতা (২) কবি : ফাহিম মাহমুদ আদি ঘুমের ঘরে পৃথিবী আমার কাছে এসেছিল, অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে ছিলাম! জিজ্ঞেস করলো, তুমি কি চাও? বল...